ফেসবুকে আসছে 'মিউজিক স্টোরিস'

Unknown
সেবা ডেস্ক: গানপ্রেমী মানুষের জন্য সুখবর নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি 'মিউজিক স্টোরিস' নামের নতুন একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীরা এই ফিচারটির মাধ্যমে তাদের পছন্দের নতুন নতুন গান সহজেই খুঁজে নিতে পারবেন। প্রযুক্তি বিষয়ক সাইটগুলো এ বিষয়ে জানিয়েছে, সাধারণত মিউজিক স্টোরিস ফিচারে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক ইন্টিগ্রেশনের মত সেবাগুলো যুক্ত করে দেয়া হবে। এতে ব্যবহারকারীরা ফেইসবুকে সরাসরি বন্ধুদের শেয়ার করা গানগুলো অথবা অ্যালবামের ৩০ সেকেন্ডের একটি প্রিভিউ শোনার সুযোগ পাবেন।
এ বিষয়ে ফেসবুক জানায়, প্রিভিউ-এর সময় শেয়ার করার জন্য যে মিউজিক স্ট্রিমিং লিংক ব্যবহার করা হবে সেখান থেকেই ফেইসবুকে লিংক স্ট্রিমিং করা হবে। পাশাপাশি গান শোনার পর ইচ্ছে করলে শ্রোতারা ওই গানগুলো কেনারও সুবিধা পাবেন। তবে প্রাথমিকভাবে এতে অল্প কিছু মিউজিক স্ট্রিমিং থাকলেও পর্যায়ক্রমে এর পরিধি আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ফেসবুক।
মিউজিক নিয়ে ফেসবুকের এমন উদ্যোগকে বেশ সাধুবাদ জানিয়েছে সঙ্গীত বিষয়ক বিজ্ঞজনেরা। এ বিষয়ে তারা জানিয়েছেন, ফেসবুকের এমন ফিচার চালুর ফলে শিল্পীরা তাদের গানের নতুন বাজার তৈরির সুবিধা পাবে। পাশাপাশি বৃহৎ পরিসরে গানের বাজারও তৈরি হবে।
মিউজিক স্টোরিস ফিচারটি প্রাথমিকভাবে শুধু আইফোন গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে। তারপর পর্যায়ক্রমে এটি অন্যান্য প্লাটফর্মের জন্যও চালু করা হবে বলে নিশ্চিত করেছে ফেসবুক।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top