বলিউডের সবচেয়ে ‘ইনোসেন্ট-সেক্সি’ খেতাব পেলেন জিয়া খান

S M Ashraful Azom
0

বলিউডের প্রয়াত নায়িকা জিয়া খান পেয়েছেন সবচেয়ে ইনোসেন্ট-সেক্সি নায়িকার খেতাব। জিয়া পৃথিবী থেকে চলে গেছেন দু বছর হয়ে গেছে। মৃত্যুর পর এসে পেলেন এই খেতাব। তেব কোনো কুইজ-কনটেস্টে তিনি পান নি এই খেতাব। জিয়াকে এই খেতাব দিয়েছেন বলিউডের পরিচালক রাম গোপাল ভার্মা।

তার চোখে বি-টাউনের সবচেয়ে ইনোসেন্ট-সেক্সি নায়িকা জিয়া খান। অমিতাভ বচ্চনের বিপরীতে ‘নিঃশব্দ’-এ যার অভিনয়ে চমকে গিয়েছিল বলিউড। রামুর মতে, তার দীর্ঘ ক্যারিয়ারে জিয়ার মতো ট্যালেন্ট তিনি দেখেননি। একই সঙ্গে যার মধ্যে শিশুসুলভ সারল্য রয়েছে, আবার যার চেহারা-সুরত তীব্র যৌন আবেদনে ভরপুর।
 
২০১৩ সালে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা গিয়েছিল ‘হিরো’ ছবির নায়ক সুরোজ পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। কিন্তু তাদের মধ্যে বিরোধের রেশ ধরেই আত্মহত্যা করেন এই প্রতিভাময়ী অভিনেত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top