‘আগের মতো নির্বাচন ছেড়ে পালিয়ে যাবেন না’

S M Ashraful Azom

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন ছেড়ে মাঝপথে আগের মতো পালিয়ে যাবেন না। এবার পালিয়ে গেলে জনগণ আগের মতো প্রত্যাখ্যান করবে।’
 
বৃহস্পতিবার দুপুরে পৌর নির্বাচনী এলাকার বাইরে সিরাজগঞ্জ সদর উপজেরার বাহুকায় পানি উন্নয়ন বিভাগের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 
নাসিম বলেন, ‘দেশের স্থীতিশীলতা ও উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। আর আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মার্কা হচ্ছে ধানের শীষ।’
 
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া তাঁর দল বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে এসেছেন।’
 
এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরে অনলবর্ষী বক্তা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও হযরত আফজাল শাহ মাহমুদের মাজার জিয়ারত করেন। মন্ত্রী হবার পর এই প্রথম তিনি এ দুইটি মাজারে এসে জিয়ারতে অংশ নিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান