ডিএসইতে লেনদেন ও মূল্যসূচক কমেছে

S M Ashraful Azom
0

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক হ্রাস পেয়েছে। গতকাল লেনদেন কিছুটা বাড়লেও আজ আবার কমেছে। একইসাথে অধিকাংশ সূচকেরও দরপতন ঘটেছে।

ডিএসইতে আজ ৩১৫টি কোম্পানির ৮ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার ৯৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩২৪ কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ৭৭ টাকা। যা আগের দিনের চেয়ে ১০কোটি ২৮ লাখ টাকা কম।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৯৪ পয়েন্ট কমে ৪৫১৩.৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬৫ পয়েন্ট কমে ১৭১৭.১০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৯১ পয়েন্ট কমে ১০৯০.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, রিজেন্ট টেক্স, বিএসআরএম স্টিল ও ডেল্টা লাইফ ইন্সু.।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কাশেম ড্রাইসেল, জিকিউ বলপেন, এফবিএফআইএফ, এপেক্স ট্যানারী, প্রাইম টেক্স, সিঙ্গার বিডি, এলআর গ্লোবাল মি. ফা-১, বিডি ল্যাম্পস, ইস্টল্যান্ড ইন্সু. ও রেনউইক যজ্ঞেশ্বর।

অন্যদিকে, দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রিজেন্ট টেক্স, আইএসএন লি., সিম টেক্স, মডার্ন ডাইং, এইমস ১ম মি. ফা., ব্যাংক এশিয়া, ৪র্থ আইসিবি, প্রাইম লাইফ, মাইডাস ফ্যাইন্যান্স ও তসরীফা ইন্ডা.। বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top