রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শহীদদের স্বরনে পুষ্পস-বক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সুচনা করা হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত করা হয়। এরপর শ্রীবরদী সরকারি কলেজ মাঠে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। কুচকাওয়াজের পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দুপুরে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম স্মৃতি অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যা ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগ সাধারণ সম্পাদক মোতাহাল ইসলাম লিটন, সাবেক উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এমএ মতিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন, শ্রীবরদী থানার ওসি তদন- আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি অফিসার কৃষিবিদ এফ এম মোবারক আলী ও মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ প্রমূখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।