চট্টগ্রামে মাজারে বসলো সিসি ক্যামেরা

S M Ashraful Azom
0

তিন মাস আগে চট্টগ্রামে কথিত এক ফকিরের আস্তানায় হত্যাকাণ্ড, ঢাকার শিয়া মসজিদ ও দিনাজপুরে দুটি মন্দিরে হামলার ঘটনার পর চট্টগ্রামের একটি মাজারে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
 
চট্টগ্রামের বিভিন্ন স্থান ও আবাসিক এলাকার পর ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগে নিয়েছে নগর পুলিশ। চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল শুক্রবার শাহ আমানত মাজারে বসানো আটটি সিসি ক্যামেরার উদ্বোধন করেন ।
 
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, যেসব ধর্মীয় প্রতিষ্ঠানে লোকসমাগম বেশি হয়, সেসব প্রতিষ্ঠানে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানোর জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে স্ব-স্ব থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top