
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন ও রবীন্দ্র কলা ভবনের মাঝে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে জড়িতদের শনাক্ত করা যায়নি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।