![]() |
| দেওয়ানগঞ্জ থানায় অনুষ্ঠিত প্রোগ্রাম এর ছবি |
আগামী ১৪ই ডিসেম্বর ডেসটিনি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে ডিএসএমএফ জামালপুর জেলার উদ্যেগে একযোগে জামালপুরের ৬টি থানায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্ততিমূলক সভা ও সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় একযোগে ৬টি থানায় এ প্রোগ্রাম পরিচালনা সম্ভবপর হয়েছে। সকল থানার ডিএসএমএফ সহযোগী বন্ধুরা এমন প্রোগ্রামে উজ্জিবিত।
জামালপুর সদর থানা প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে লম্বাগাছ মৃধা পাড়া জামালপুর ডিএসএমএফ অফিসে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবু।
সরিষাবাড়ি থানা প্রতিনিধি মোঃ ওয়ালীউল্লাহ সাহেবের সভাপতিত্বে সরিষাবাড়ি বাজারে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি জনাব মোঃ আনোয়ার হোসেন জয়, বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ সুরুজ্জামান, মোঃ মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন জয় আগামী ১৪ই ডিসেম্বর কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্ববান জানান। তিনি বলেন দীর্ঘ ৩টি বৎসর কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসাইন কে ছাড়াই অত্যন্ত্ কষ্টকর পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়ে আসছে, আগামীতে যাতে মোঃ রফিকুল আমিন ও আলহাজ্ব মোঃ হোসাইনসহ কোম্পানির সকল পরিচালকদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারি মহান রাব্বুল আলামিন এর নিকট এই পার্থনা জানান।
![]() |
| বকশীগঞ্জ থানায় অনুষ্ঠিত প্রোগ্রাম এর ছবি |
বকশীগঞ্জ থানা প্রতিনিধি জনাব মোঃ ফিরোজ আলম এর সভাপতিত্বে ইসলামী ব্যাংকের নিচে ডিএসএমএফ বকশীগঞ্জ অফিসে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সানোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ শাহিনুর ইসলাম, আব্দুল লতিফ সবুজ, রাকিবিল্লাহ, জালাল, সাহেদ, সুজন ঋষি।
মাদারগঞ্জ থানা প্রতিনিধি জনাব মোঃ জিয়াকুব ইসলাম লিটু এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আল মাসুদ রিপন আনসারী।
ইসলামপুর থানা প্রতিনিধি জনাব মোঃ বদরুজ্জামান বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম।
দেওয়ানগঞ্জ থানা প্রতিনিধি জনাব মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে দেওয়ানগঞ্জ সুগারমিল বাজারে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি জনাব মোঃ নূরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম আশরাফুল আজম, ডাঃ মুক্তি আহমেদ। প্রধান অতিথি মোঃ নূরুজ্জামান খান ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর সার্বিক দিক নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। ডেসটিনির ক্রান্তিকালে কোম্পানির মুক্তির আন্দোলনে ডিএসএমএফ এর অবদান উল্লেখ করে ডিএসএমএফ কে আরও শক্তিশালী করার জন্য সকল পর্যায়ের ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের এক কাতারে এসে দাঁড়ানোর আহ্ববান জানান। উপস্থিত সকলকে ডেসটিনি ব্লাড ব্যাংক, ডেসটিনি নিউজ আপডেট, ডেসটিনি ইজ আওয়ার ডেসটিনি, মাই ডেসটিনি, ডেসটিনি নিউজ24 ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম অনলাইন পেজ সম্পর্কে আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন, মোঃ বাদশা মিয়া, মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।