তেজগাঁওয়ে বাসায় ঢুকে তিন ভাই-বোনকে গুলি ও কুপিয়ে জখম

S M Ashraful Azom
0

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তিন ভাইবোন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তেজগাঁও আরজতপাড়া এলাকায় ছয়তলা একটি ভবনের দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে। মুখোশ পরিহিত দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। পুলিশের দাবি- এটি ডাকাতির চেষ্টার ঘটনা। তবে হামলার শিকার পরিবারের অভিযোগ- তারা খ্রিস্টান বলেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
 
আহতরা হলেন: প্রিমিয়াম ব্যাংকের বনানী শাখার অফিসার রাজেশ ডি ক্রুজ, রঞ্জন ডি ক্রুজ ও বিপাশা ডি ক্রুজ। এদের মধ্যে রঞ্জন ডি ক্রুজ ও রাজেশ ডি ক্রুজকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের পায়ে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাদের  বোন বিপাশা ডি ক্রুজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে, তবে তা গুরুতর নয়। আরজতপাড়ার তিন কক্ষের ওই বাসায় তিন ভাই-বোন ছাড়াও তাদের মা এবং রাজেশের স্ত্রী ও এক সন্তান থাকেন।
 
আহতদের মা রেখা তেরেজা ডি ক্রুজ  সাংবাদিকদের বলেন,  আমি ও বিপাশা  এক ঘরে ঘুমিয়েছিলাম। পাশের ঘরে ছিল রাজেশ ও তার স্ত্রী-সন্তান। অন্য ঘরে ঘুমাচ্ছিল রঞ্জন। মুখোশধারী দুর্বৃত্তরা  ড্রইংরুমের জানালার  গ্রিল কেটে আমাদের ঘরে ঢোকে। বিপাশা টের পেয়ে চিত্কার দিলে তারা তার ?মুখ চেপে ধরে। তখন ধস্তাধস্তির মধ্যে বিপাশার হাতে কোপ লাগে। এ সময় দুর্বৃত্তরা বলে ওঠে: ‘আমরা ডাকাত, চিত্কার করবা না’। চিত্কার শুনে আমার দুই ছেলে বেরিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা আমার দুই ছেলেকেও কোপায়। পরে পেছনের ব্যালকনি দিয়ে চলে যাওয়ার সময় তারা দু’জনকেই গুলি করে। তিনি বলেন, আমরা ধারণা করছি, এটি নিছক ডাকাতির ঘটনা নয়। আমরা খ্রিস্টান বলেই আমাদের নিশানা করেছে। আমি সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি। তবে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ভোর ৪টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মালামাল লুট করার চেষ্টা চালায়। টের পেয়ে বাধা দিতে গেলে তিন ভাইবোনকে দুর্বৃত্তরা কোপায় ও গুলি করে। আশেপাশের লোকজন টের পেলে দুর্বৃত্তরা কিছু না নিয়ে দ্রুত পালিয়ে যায়।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়ও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এ ঘটনা আমাদের কাছে ডাকাতির চেষ্টা বলেই মনে হচ্ছে। তারপরও আমরা তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গেই তদন্ত করে  দেখব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top