বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয়

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ জামালপুরের বকশীগঞ্জে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদার সহিত বুধবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এরপর সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে  প্রদর্শন করা হয়।
বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভেকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার) , বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,  মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সুহৃদ জাহাঙ্গীর প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যরা উপসি'ত ছিলেন এবং কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ , উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে।
 বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে ও বিলেরপাড় রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটি পৃথক পৃথক ভাবে পালিত হয়েছে।
এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে এনএম উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন।
পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে মুক্তিযোদ্ধা সেলিম রেজা, বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা বিএনপির পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদার, উপজেলা জাতীয় পার্টির পক্ষে প্রবীন নেতা হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সিনিয়র সাংবাদিক এইচএম মূসা আলী, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, এমদাদুল হক লালন, হাসানুজ্জামান সজীব, আফজাল শরীফ ,এস মাহমুদুল হাসান ও আক্তার হোসেন উপসি'ত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদের পক্ষে অধ্যক্ষ আবদুল মান্নান ও আশরাফুল হায়দার  এবং বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের পক্ষে ফরহাদ হোসেন শ্রদ্ধাঞ্জলি জানান।
এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, হিন্দু সম্প্রদায়, আসক ফাউন্ডেশন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top