পুলিশ যখন চাঁদাবাজ!

S M Ashraful Azom
0

এবার চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তার আরেক সহযোগীকে জনতা আটক করে পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। আটককৃত পুলিশ কনস্টেবলের নাম মনিরুজ্জামান (৩০)। সে ঠাকুরগাঁ জেলার হাজিপাড়া গ্রামের বাসিন্দা। তার সহযোগী রকিবুল ইসলামের (২৫) বাড়ী গোপালগঞ্জের কাশিলট উপজেলার রাতইল গ্রামে। রকিব দীর্ঘ দিন থেকে নগরীর সোবহানীঘাটে বসবাস করছে।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জল্লারপার, ছড়ারপারসহ বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল মনিরুজ্জামান ও রকিব। গতকাল মঙ্গলবার সকালে চাঁদা আদায়কালে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top