বিজয় দিবসের অনুষ্ঠানে পৌরপ্রার্থী নয় : ইসি

S M Ashraful Azom
0

বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের উপস্থিত না থাকতে ‘সতর্ক’ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এ বিষয়ে নির্দেশনা দিতে ২৩৪ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় ইসির উপসচিব সামসুল আলম এ তথ্য জানান।
 
বিজয় দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আগাম সতর্কতা জানিয়ে চিঠি দেয়া হলো বলে উল্লেখ করেন তিনি।
রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে বলা হয়, পৌর নির্বাচনী এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠান বা মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যসহ অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকতে পারেন। তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
 
সেইসঙ্গে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের অনুষ্ঠান শেষে নির্বাচনী এলাকা ছাড়লে ইসিকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top