
চিকিৎসকেরা বলেন, আলু হচ্ছে পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাবার। কখনো আবার বলেন, আলু খেলে মোটা হয়, ডায়াবেটিসে আলু খাওয়া মানা। আচ্ছা আলু ভাল না মন্দ? আলু খেতে ভালবাসেন না এমন মানুষই খুঁজে পাওয়া দায়। আসুন জেনে নিই, আলু খেলে কি হয়?
আলু খেলে রক্ত চাপ কমে। সোডিয়াম খাওয়া কমালে যেমন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনই প্রতি দিনের ডায়েটে পটাশিয়ামের পরিমাণ বাড়ালে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আলুর মধ্যে থাকা পটাশিয়াম, সঙ্গে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। আলুর মধ্যে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক দাত ও হাড় ভাল রাখতে সাহায্য করে।
আলুর ফাইবারে ভিটামিন সি ও ভিটামিন বি-৬ থাকার কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুকি কমে। যন্ত্রণা উপশমে- আলুর পুষ্টিগুণে পেশি সচল থাকে, ঘুম ভাল হয়, মস্তিষ্কও সচল থাকে। আলুর মধ্যে থাকা কোলিন কোষের গঠন ঠিকঠাক রেখে নার্ভের সমস্যা দূর করে। ফলে যন্ত্রণার উপশম হয়।
আলুর মধ্যে থাকা ফলেট ডিএনএ সিন্থেসিস ও পুনর্গঠনে সাহায্য করে, ফলে ক্যানসার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলু। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট কোলেরেক্টাল ক্যানসার রোধে কার্যকরী। হজম ক্ষমতা বাড়াতে খান নিয়মিত। আলুর মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়ায়। কন্সটিপেশন রোধে সাহায্য করে। আলুর ডায়েটারি ফাইবার হজম ক্ষমতা বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে।
আলুর মধ্যে থাকা ভিটামিন সি ও কোলাজেন দূষণ, সূর্যরশ্মি, ধোয়া ও ধুলো থেকে ত্বককে রক্ষা করে। শরীরে কোলাজেন তৈরি করে ত্বকের বলিরেখা দূর করে আলু। এই জন্য পরিমান মতো আলু রাখুন খাবারের সাথে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।