পুরুষরা আদি থেকেই শিকারি: ক্যাটরিনা

S M Ashraful Azom
0

‘নারী এবং পুরুষ ভিন্ন। মেয়েরা সন্তান জন্ম দেয়, পুরুষরা দেয় না। আমরা এটা বলতে পারি না যে, সব পর্যায়ে সমতা আছে, আমরা সবাই এক। না আমাদের জৈবিক চাহিদা এবং দেহ আলাদা। পুরুষরা আদি থেকেই শিকারি, নারীলিপ্সু। একজন অভিনেতার সঙ্গী হওয়ার আবার আলাদা সমস্যা আছে, কিন্তু মৌলিক সমস্যাটা হচ্ছে পুরুষরা পুরুষই। প্রতারক প্রতারণা করবেই।’ সমপ্রতি জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে পুরুষদের সম্পর্কে এ মন্তব্য করেছেন বলিউডের এ নায়িকা।
 
নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই বেশ খোলামেলা ক্যাটরিনা। তার সম্পর্ক নিয়ে মানুষ যতই আগ্রহ দেখাক সুকৌশলে এড়িয়ে গেছেন সব প্রশ্ন। কিন্তু এবার মুখ খুললেন। ঐ ম্যাগিজিনকে তিনি আরো বলেন, ‘আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে, যখন আমি বিয়ের সিদ্ধান্ত নেবো, মণ্ডপে দাঁড়িয়ে যদি আমি অনুভব করি যে সে আমাকে পুরোপুরি ভালোবাসে না। সে হয়তো নিজেকে যথেষ্ট ভালোভাবে চেনে না যে সে অঙ্গীকারাবদ্ধ হবে। আর হূদয় ভাঙার এই সম্ভাবনাই আমাকে ভীত করে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top