ঘরোয় উপায়ে ব্রণের সমস্যা দূর করুন

S M Ashraful Azom
0

মুখে ব্রণ বা ফুসকুড়ি সবার জন্যই অস্বস্তিদায়ক। এই ধরনের সমস্যা হলে তা যেমন একদিকে বিরক্তিকর, তেমনই মুখের সৌন্দর্যকে তা বহুলাংশে কমিয়ে দেয়। অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না। তৈলাক্ত ত্বকে এই ব্রণের সমস্যা আরো বেশি দেখা যায়। তবে কিছু ঘরোয়া উপায়ে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
 
সরিষা: মুখে ব্রণ বা অন্য কোনো সমস্যায় সরিষা দারুণ কাজ দেয়। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করতে পারে। এক টেবিল চামচের এক-চতুর্থাংশ সরিষা গুড়ো নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
 
গ্রিন টি: বেশি করে গ্রিন টি ফুটিয়ে সেই পানি বরফ করে তা মুখে ব্রণের ওপরে মাখুন।
 
টমেটো: টমেটোকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এটি ত্বকের জন্য উপকারী। ত্বকের যেকোনও সংক্রমণকে কমাতে এটি বিশেষ সাহায্য করে। টমোটো কেটে টুকরো করে বা রস বানিয়ে মুখে মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশ ব্রণের ওপরে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
 
অ্যাপল সাইডার ভিনেগার: ব্রণের সমস্যায় এটি দারুণ কাজ দেয়। তুলা মধ্যে  ভিনেগায় লাগিয়ে ব্রণের জায়গায় লাগান। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পুরো মুখে অ্যাপল সাইডার ভিনেগার লাগাবেন না।
 
লেবুর রস: রাতে শোবার আগে তুলোর বল লেবুর রসে ভিজিয়ে আক্রান্ত স্থানে সারারাত লাগিয়ে রাখতে পারেন। সকালে উঠে দেখবেন ব্রণের সমস্যা অনেক কমে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top