
উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বুধবার বিকালে দুইজনকে এ ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- রাব্বী ও মোহম্মদ উল্লাহ।
ধর্ষিতা জানায়, এসএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকের কাছে তারা ছয়জন পরীক্ষার্থী প্রাইভেট পড়তো। গত মঙ্গলবার দুপুরে শিক্ষক ভবেশ পাণ্ডে না পড়ালেও রাজিব মোল্লা পড়ার কথা বলে তাকে বিদ্যালয়ে ডেকে আনে। পরে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে তার সহপাঠী নাহিদের সহযোগিতায় রাজিব তাকে ধর্ষণ করে। অন্য তিন ছাত্র তাকে ধর্ষণের চেষ্টা চালালে স্কুল মাঠ থেকে একটি ক্রিকেট বল ওই রুমের টিনের উপর পড়লে তারা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান- ১৬ ডিসেম্বরের সরকারি নানা কর্মসূচী থাকায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
