দুর্বৃত্তদের আগুনে পুড়লো পিএসসির উত্তরপত্র

S M Ashraful Azom

সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আগুনে পুড়ে গেছে পিএসসি পরীক্ষার ৪৫৯টি উত্তরপত্র। তবে কীভাবে আগুল লেগেছে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তারা ধারণা করছেন, বাইরে থেকে কেউ আগুন দিয়েছে।

থানীয় সূত্র জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে সিলেট সদর উপজেলা শিক্ষা কার্যালয়ে আগুন লাগে। আগুল লাগার পর সংশ্লিষ্টরা পানি দিয়ে আগুন নেভায়। এ সময় পিএসসি পরীক্ষার ৪৫৯টি উত্তরপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সূত্র জানায়, উত্তরপত্র পুড়ে যাওয়ার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন সংশ্লিষ্টরা। কিন্তু বিকেলের দিকে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর শাহপরান থানায় একটি অভিযোগ দাখিল করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের ধারণা, বাইরে থেকে কে বা কারা জানালা দিয়ে উত্তরপত্রে আগুন দিয়েছে।’

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘উত্তরপত্র পোড়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান