
চলতি বছর আয়ের দিক থেকে সংগীত তারকাদের মধ্যে সবার উপরে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা কেটি পেরি। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ৩১ বছর বয়সী এই তারকা পিছনে ফেলেছেন টেইলর সুইফটকে।
২০১৫ সালে কেটির আয় ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। অপরদিকে মাত্র ৭ কোটি ডলার আয় নিয়ে চতুর্থ অবস্থানে আছেন আগের এক নম্বর টেইলর। জানা গেছে, কেটির এই আয়ের বেশিরভাগই এসেছে তার প্রিজম্যাটিক ওয়ার্ল্ড ট্যুর থেকে।
এক সময়ের ভালো বন্ধু টেইলর আর কেটি এখন তীব্র প্রতিদ্বন্দ্বী। দুজনের মধ্যে তাই তুলনাও চলে সব সময়। সাবেক প্রেমিক জন মেয়ারকে নিয়েই টেইলরের সঙ্গে মূলত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কেটি।
টেইলরের বর্তমান প্রেমিক ক্যালভিন হ্যারিস আয়ের দিক থেকে আছেন তালিকার ষষ্ঠ অবস্থানে। টেইলর আর কেটি দুজনেরই আয়ের বড় অংশ এসেছে গানের বাইরে থেকে। কেটি কাজ করেছেন ক্লেয়ার, কটি এবং কভার গার্লের মতো প্রসাধন সামগ্রীর পণ্যদূত হিসেবে আর টেইলর কাজ করেছেন জুতা আর কোমল পানীয়ের প্রচারে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।