
দেশের প্রধান শেয়ারমার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কার্যদিবসের চেয়ে ৭ কোটি ৬ লাখ টাকা লেনদেন কম হয়েছে। একইসঙ্গে অধিকাংশ সূচকের দরপতনও ঘটেছে। ডিএসইতে আজ মোট ৩২০টি কোম্পানির ৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৭৬৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৭৪ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ১৬৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩.৯৬ পয়েন্ট কমে ৪৫৮৩.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৮৫ পয়েন্ট কমে ১৭৪১.০৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৫৮ পয়েন্ট বেড়ে ১১০৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা,আলহাজ্ব টেক্স, আফতাব অটোস, বিএসআরএম স্টিল, কেডিএস এক্সোসরিজ, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার ও শাশা ডেনিমস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জিকিউ বলপেন, আলহাজ্ব টেক্স, রূপালি লাইফ ইন্সু., স্ট্যান্ডার্ড সিরামিকস, বিএসসিসিএল, মেঘনা লাইফ, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা., রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টিউবস ও এপেক্স স্পিনিং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এনভয় টেক্স, প্রোগ্রেসিভ লাইফ, রূপালি ব্যাংক, এফবিএফআইএফ, বিআইএফসি, তসরীফা ইন্ডা., ফারইস্ট নিটিং, প্রগতি ইন্সু., নরদার্ন ইন্সু. ও জনতা ইন্সু.।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।