সেবা ডেস্ক: কছুদিন আগেই বাজারে এসেছে ব্ল্যাকবেরির অ্যানড্রয়েড ভার্সন। এই মডেলটির নাম প্রিভ।
এই ফোনটি গোল্ডপ্লেটেড ভার্সনে বাজারে ছাড়ছে ভিয়েতনামের একটি প্রতিষ্ঠান। ফোনটিতে ২৪ ক্যারেটের গোল্ড ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির নাম ক্যারালাক্স।
এরা এর আগেও আইফোনের গোল্ড প্লেটেড ভার্সনও বাজারে ছেড়েছিল। ক্যারালাক্স নামের এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৫ ডিসেম্বর থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। ভিয়েতনামের বাজারে গ্লোড প্লেটেভ ব্ল্যাকবেরি প্রিভ পাওয়া যাবে ভিএনডি ৮ মিলিয়নে।
মার্কিন মুদ্রায় দাম ৩৫৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৭ হাজার ৪৫৪ টাকা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।