ফেসবুক চালাতে জাতীয় পরিচয়পত্র!

Unknown
0
সেবা ডেস্ক: ভবিষ্যতে ফেসবুক চালাতে জাতীয় পরিচয়পত্র লাগবে! যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ব্যবহার করতে পারবে না ? এমনই শুনা যাচ্ছে সরকারের নিতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তি বর্গের পক্ষ থেকে।
আর এটি করা হবে শুধুমাত্র জাতীয় নিরাপত্তার স্বার্থে এমনটিই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল তিনি জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫’ আয়োজন সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর ফলে কোনো অ্যাকাউন্ট থেকে যদি অপরাধমূলক কর্মকাণ্ড করা হয়, তাহলে খুব সহজেই সে অপরাধীকে শনাক্ত করা এবং নতুন করে ভুয়া অ্যাকাউন্ট খোলা ঠেকানো যাবে।
তিনি বলেন, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাব।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top