ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কোকো, গ্রিন টি

Unknown
0
সেবা ডেস্ক: কোকোবীজ ও গ্রিন টি’তে এমন কিছু উপাদান আছে যেগুলো ডায়াবেটিস ও মূত্রাশয়ের বিভিন্ন জটিলতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। ব্রাজিলের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।
এনডিটিভি জানায়, গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, কোকোবীজ ও গ্রিন টি পডসাইটস সেলের মৃত্যুহার হ্রাস করে। পডসাইটস সেলটি মূত্রে প্রোটিন নির্গমন আটকাতে সাহায্য করে।
আর কোকোবীজ ও গ্রিন টিতে থাকা পলিফেনল ও থিমব্রমাইন ডায়াবেটিসের কারণে শরীরের ক্ষতি হওয়ার হার কমাতে সক্ষম।
বিজ্ঞানীরা গবেষণাগারে ইঁদুরের উপর এ সংক্রান্ত পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন। তবে মানবদেহে এখনও এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।
যদিও কোকোবীজ ও গ্রিন টি তে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লামাটরি উপদান থাকার বিষয়টি এখন পর্যন্ত প্রমাণিত।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top