বকশীগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও ৫ জয়িতাদের সংবর্ধনা প্রদান

G M Fatiul Hafiz Babu
সেবাহট নিউজ ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে ৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখির সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা ও সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, জয়িতা রোমা আক্তার ।
পরে বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখার জন্য ৫ জন জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ লুৎফা বেগম, সফল জননী হিসেবে রোকিয়া বেগম, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী রোমা আক্তার, নির্যাতনের বিভিষিকাময় দিনগুলো মুছে ফেলে দাম্পত্য জীবনে সাফল্য অর্জনকারী শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় আম্বিয়া বেগমকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে ব্র্যাক, ইএসডিও, সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির সদস্যবৃন্দরা অংশ গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top