
পৌর নির্বাচন সুষ্ঠুভাবেই হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার বিকালে মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করার পর সন্ধ্যায় কাজী রকিব সাংবাদিকদের এ কথা বলেন।
‘নির্বাচন করার মতো পরিবেশ নেই’ বলে যে অভিযোগ বিএনপি করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, `নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সংসদ সদস্যদের শোকজও করেছি। আশা করছি, আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।'
বিকালে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, `মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে অনেক জায়গায়। প্রচারেও যদি এভাবে বাধা আসে ও ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে প্রচারে সমান সুযোগ থাকবে কীভাবে?'
বিকালে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, `মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছে অনেক জায়গায়। প্রচারেও যদি এভাবে বাধা আসে ও ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে প্রচারে সমান সুযোগ থাকবে কীভাবে?'
এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, বিএনপি আমাদের কাছে অভিযোগ করেছেন- অনেক জায়গা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তারা আমাদের সাহায্য চেয়েছেন, আমরা তাদের সাহায্য করেছি।
দেশের ২৩৫ উপজেলায় আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন হচ্ছে, যাতে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে দলীয় প্রতীকে লড়বেন মেয়র পদের প্রার্থীরা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।