
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মতোই পৌর নির্বাচনের জন্য কর্মকৌশল ঠিক করেছে সরকার। আর সেটা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে। কারচুপি হবে জেনেও নির্বাচনে অংশ নিয়েছি। আমরা সর্বশক্তি দিয়ে নির্বাচন সুষ্ঠু হোক এটা চাই। তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ে এখন যা হচ্ছে, তা ’ট্রেলার’। সামনের দিনে দেখা যাবে আসল ’চলচ্চিত্র’।
শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন বলেন, ‘আপনি বঙ্গবন্ধু কন্যা; ভোট কারচুপি করে দেশেকে ধ্বংস করবেন না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। গণতন্ত্র অব্যাহত না থাকলে জঙ্গিবাদের উত্থান হয়। তাতে আপনার প্রধানমন্ত্রিত্ব কণ্টকমুক্ত থাকবে না।’

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।