'বাংলা ভাষায় বিচার কাজ পরিচালনা করা দরকার'

S M Ashraful Azom

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, আমাদের দেশের বিচার কাজ মাতৃভাষায় পরিচালনা করা দরকার। এটা নিম্ন আদালতে চালু হয়েছে এবং উচ্চ আদালতে চালু করা দরকার।
 
'মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, উচ্চ আদালতে দুই-একজন বিচারক বাংলা ভাষায় রায় লিখছেন। আমিও চিন্তা ভাবনা করছি কিছু রায় বাংলায় লেখার জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘে যে বাংলায় ভাষণ দিয়েছিলেন, সেটিও যথার্থ ছিলো। বাংলা ভাষা ও এর সংস্কৃতি যাতে পরিশালীত হয়, সে জন্য আমাদের সচেষ্ট থাকা দরকার।
 
দেশীয় সংস্কৃতি আইনজীবী পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেদ মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন এবং অ্যাডভোকেট মতিন খসরু এমপি প্রমুখ বক্তব্য দেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান