পাকিস্তান সরকারের আচরণ শত্রু রাষ্ট্রের মতো: তথ্যমন্ত্রী

S M Ashraful Azom

মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তাদের আচরণ শত্রু রাষ্ট্রের মতো।
 
তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান সরকার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে মনে হয় পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। ভবিষ্যতে পাকিস্তানের সাথে এ দেশের ভাল সম্পর্ক থাকবে কিনা তা আমাদের ভেবে দেখতে হবে।’
 
শুক্রবার শেরপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির নেতা শিরিন আক্তার এমপি, শওকত জাহান, শেরপুরের জেলা প্রশাসক ডা. পারভিজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম তথ্য বিষয়ক কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রেসক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর সরকার যুদ্ধাপরাধীদের যে তালিকা তৈরী করে ছিল তার বিচার কাজ পর্যায়ক্রমে চলতে থাকবে।
খবর বাসসের।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান