আইএসের প্রতি আনুগত্য প্রকাশ ৪২ জঙ্গি সংগঠনের

S M Ashraful Azom
0

ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য প্রকাশ করেছে সারা বিশ্বের ৪২ টি জঙ্গি সংগঠন। গ্লোবাল টেরর ইনডেক্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে আইএস বিশ্বের সবচে ‘সম্পদশালী’ জঙ্গি সংগঠন হওয়ায় অন্যান্য জঙ্গি সংগঠনগুলো এর দিকে আকৃষ্ট হচ্ছে। তারা মনে করছে, বিচ্ছিন্নভাবে নিজ এলাকায় দু’একটি সন্ত্রাসী হামলা চালিয়ে তেমন কোনো ‘অর্জন’ হবে না। এর বিপরীতে আইএসের সাথে যোগ দিলে অর্থ এবং পরিচিতি দুটোই আসার সম্ভাবনা আছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ টি জঙ্গি সংগঠন ছাড়াও আরো ৩০টি পৃথক গোষ্টি এই জঙ্গিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আইএসের সঙ্গে আনুগত্য স্বীকার করা সংগঠনগুলোর প্রায় সবগুলো মুসলিম প্রধান দেশের। এগুলোর মধ্যে আছে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, নাইজেরিয়া মিসর, ফিলিস্তিন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, ইয়েমেন, সৌদি আরব, মালয়েশিয়া, ফিলিপাইন ইত্যাদি। তবে এই তালিকায় ভারত কিংবা বাংলাদেশের নাম নেই।
 
জঙ্গি সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিবিয়ার আনসার আল শরিয়া, তিউনিশিয়ার ওকবা ইবনে নাফা ব্যাটেলিয়ন, মিসরের আনসার বেইট আল মাকদিস ইত্যাদি। এরা নিজ নিজ দেশে কোনো হামলা চালালেই তার দায় স্বীকার করছে আইএস। এর কারণ হিসেবে বলা হয়েছে, সংগঠনগুলো আইএসের প্রতি আনুগত্য স্বীকার করার কারণেই হামলার দায় নিচ্ছে আইএস।
 
প্রতিবেদনে আরো বলা হয়, সিরিয়া ও ইরাকের দখলকৃত এলাকায় স্বঘোষিত খিলাফতে সামরিক বিপর্যয়ের মুখে পড়ে ইসলামিক স্টেট (আইএস) সম্ভবত লড়াইটিকে ফ্রান্সসহ ও অন্যান্য দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে আইএসের মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদনানি চরম উগ্রপন্থি গোষ্ঠীটির সদস্যদের এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
 
উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধের সুযোগে আইএস গোষ্ঠী দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিশাল অংশ দখল করে। পরে ২০১৪ সালে ইরাকের উত্তরাঞ্চলও দখল করে নেয়। তারপর থেকে গোষ্ঠীটি প্রায়ই পশ্চিমা দেশগুলোতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top