সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

Unknown
সেবা ডেস্ক: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন।
চিকিৎসা শেষে আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. মাহমুদুল হাসান জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।
এছাড়া বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান