ফের কমেছে সোনার দাম

S M Ashraful Azom
0

বাংলাদেশে সোনার দাম ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ৯ নভেম্বরও সব ধরনের সোনার দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল।
 
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৪০ টাকায় বিক্রি হবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১ হাজার ২৯০ টাকা।
 
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩২ হাজার ৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা। আর  সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১ হাজার ৪৬২ টাকায় (গ্রাম ১,৮৪০ টাকা)।
 
এদিকে রুপার দাম ভরিতে ৫৮ টাকা কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা শনিবার থেকে বিক্রি হচ্ছে ৮৭৫ টাকায়। শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা কমিয়ে নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭৫ টাকা।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top