জামায়াতের সঙ্গ ত্যাগ করুন:বিএনপিকে সুরঞ্জিত

S M Ashraful Azom
0

বিএনপিকে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত তাদের (জামায়াত) নিয়ে চলবেন, ততক্ষণ পর্যন্ত বুঝবো এদেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি আপনাদের অনীহা রয়েছে।’
 
শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়র্দীর’র ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যে সময়ে জামায়াতের নেতারা যুদ্ধাপরাধের দায় স্বীকার করে নিজেদের শাস্তি কমানোর দাবি করছে তখন বিএনপি পৌরসভা নির্বাচনে ২৯ জন জামায়াতের প্রার্থীকে সমর্থন দিচ্ছে। যারা যুদ্ধাপরাধী হিসাবে দায় স্বীকার করছে, তাদের আপনারা সমর্থন দিচ্ছেন কিভাবে?’
 
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, এবার মানুষ ভেবেছিল বিএনপি নেতাদের বোধোদয় হবে। তারা জামায়াতের সঙ্গ ত্যাগ করবেন। কিন্তু যে জামায়াতের দল হিসাবেই নিবন্ধন নেই, বিএনপি তাদের দলের প্রার্থীদের সমর্থন করছে। এতে করে বিএনপির ভোট বাড়বে না বরং কমবে। যারা যুদ্ধাপরাধীদের সাথে আছে তারা কখনো অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক হতে পারে না।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top