ক্যামেরুনে জোড়া আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৪

S M Ashraful Azom
ক্যামেরুনের প্রত্যন্ত উত্তরাঞ্চলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বুধবার এ খবর জানায়। খবর রয়টার্স ও এপির
 
ওই এলাকাটিতে পার্শ্ববর্তী নাইজেরিয়ার বোকো হারাম জিহাদি গোষ্ঠী সাম্প্রতিক সময়ে উপর্যুপরি হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাতে নাইজেরিয়া সীমান্তবর্তী ওয়াজার দু’টি জেলায় দুই আত্মঘাতী ওই বোমা হামলা চালিয়েছে।
 
রাষ্ট্রীয় রেডিও এ খবর নিশ্চিত করে বলেছে, দুই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেরাসহ ছয়জনকে হত্যা করেছে। নিরাপত্তা সূত্রগুলো জানায়, নিহতদের মধ্যে ওয়াজার নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক শান্তিরক্ষীও রয়েছে। এ হামলার জন্যে বোকা হারাম গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। বাসস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান