সিলেটে জঙ্গি তৎপরতা রয়েছে: অর্থমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিলেটে জঙ্গিদের তৎপরতা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জঙ্গি কর্মকাণ্ডের কোনো খবর পেলে তা পুলিশকে অবহিত করতে হবে। সোমবার বিকেল ৩টার দিকে সিলেটের বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
 
অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে। আর পুরনো কারাগারের স্থানে পার্ক নির্মাণ করা হবে। কারাগারের জন্য বাদাঘাট থেকে সিলেট শহরতলীর তেমুখী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হবে। অতীতে সিলেট অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমানে সিলেটের অবস্থা অনেক ভালো হয়েছে।
 
প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার সফরকে সফল করে তুলতে হবে।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top