আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
 
গণতন্ত্র ও সাংবিধানিক ধারা সমুন্নত রাখার লক্ষ্যে ২০১৪ সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১২ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। দুই বছর সময়ে বর্তমান সরকারকে ঘরে-বাইরে নানা সঙ্কট মোকাবেলা করতে হলেও শেষ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে সাফল্য এসেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ৬২ বছরের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা লক্ষ্য করা গেলেও সরকার সেগুলো সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সেই পরিস্থিতিতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাচনে বাংলাদেশের বিজয় বড় অর্জন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top