না ফেরার দেশে চলে গেলেন রকশিল্পী ডেভিড বোউই

Unknown
0
সেবা ডেস্ক:  বিখ্যাত  ব্রিটিশ রক শিল্পী ডেভিড বোউই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে ৬৯ বছর বয়েস না ফেরার দেশে চলে গেছেন। তার সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। 
 
বোউইর সন্তানের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ডেভিড বোউই ১৮ মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেছেন। মৃত্যুর সময় তার পাশে পরিবারের সদস্যরা ছিল। বিবৃতিতে আরো বলা হয়, সবাই যেন এই শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করে। 
 
মাত্রই গত শুক্রবারে তার নতুন অ্যালবাম ব্ল্যাকস্টার মুক্তি পেয়েছে।  বাজারে ও সমালোচকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল এই অ্যালবাম। অনেক বছর ধরেই তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছিল। সর্বশেষ ২০০৬ সালে নিউইয়র্কে একটি কনসার্টে লাইভ পারফর্ম করেছিলেন।
 
১৯৭২ সালে রাইজ অ্যান্ড ফল অব জিগি স্টারডাস্ট ও স্পাইডার ফ্রম মার্স দিয়ে ক্যারিয়ারের প্রথম সাফল্যে ভেসেছিলেন। তার হিট গানগুলোর মধ্যে রয়েছে স্পেস অডিটি, হিরোজ, আন্ডার প্রেসার, রেবেল,লাইফ অন মার্স ও সাফরাগেট সিটি। হলিউড রিপোর্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top