সেবা ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই চার সিটি করপোরেশনের বায়ু দূষণ রোধে কি পদক্ষেপ রয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশেনের মেয়রদের এই বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খায়রুজ্জামানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
একইসঙ্গে বায়ু দূষণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুলহাসউদ্দিন ও মুজিবুর রহমান এই রিট দায়ের করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।