কৃষিশ্রমে নারীদের মজুরী বৈষম্য নিরসনে মহতি উদ্দ্যোগ ও সমাবেম অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২০ জানুয়ারী ২০১৬ তারিখে কুড়িগ্রাম জেলার ছিনাই ইউনিয়নে কৃষিশ্রমে নারীদের মজুরী বৈষম্য নিরসন ও কৃষিকাজে নারীদের আবদান স্বীকৃতি মূলক একটি মহতী উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথ ওয়েজ টু সিকিউর এন্ড রেজিলিয়েন্ট লাইভলী হুডস প্রকল্প। কেয়ার বাংলাদেশের সহযোগীতয় ছিনাই ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত সভায় জমির মালিকগণ ও নারী শ্রমিক গণ একমত প্রষণ করেন। জমির মালিকগন ঘোষনা প্রদান করেন যে, যে সব কাজে নারীরা ভালো করে সেইসব কাজে নারীদের সম মজুরী প্রদান করা হয়। নারীদের বর্তমান মুজরী থেকে গড়ে ৪০-৫০ টাকা বৃদ্ধি করা হয়। নারীদেরকে আরো কৃষি কাজে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আরো আবদান রাখতে পারে এবং পাশাপাশি কৃষক দের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্য  মূল্য চিশ্চিত হয় তার জন্য সরকার ও এনজিওকে সাহায়তার জন্য আহবান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন। সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল হক নুরু, উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা ভাইস চেয়াম্যান কোরাইশী লাইলা ফেরদৌস, উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রশিদা খতুন। উপজেলা কৃষি কর্মকর্তা সষ্ঠি চন্দ্র রায়, সলিডারিটি নির্বাহী পরিচালক হারুন উর রশিদ লাল, কেয়ার বাংলাদেশে প্রতিনিধি বক্তব্য দেন কাকলী তানভীন টিম লিডার পাথ ওয়েজ প্রকল্প। মোঃ নূরে আলম সিদ্দিকী টেকনিক্যাল ম্যানেজার, আরজুমান আর প্রকল্প কর্মকর্তা পার্থ ওয়েজ প্রকল্প। এছাড়া আরো উপসি'ত ছিলেন কেয়ার বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি বৃন্দ।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান