গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

Unknown
সেবা ডেস্ক:  গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর পৌনে ১২টায় কারখানার শ্রমিক ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এর আগে বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান।
 
তিনি বলেন, 'বেলা সাড়ে ১১ টার দিকে গাজীপুরের বড়বাড়ী এলাকায় মেট্রেক্স সোয়েটার কারখানার ৮ তলা ভবনের ৫ তলায় আগুন  লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।'
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান