রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শিশুদের ভবিষ্যৎ জীবন গঠন এবং নিজেদের জীবনের সঠিক সিদ্ধান- নেওয়ার লক্ষে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২৩-২৫ জানুয়ারী পর্যন- ৩দিন ব্যাপি এডিপি হল রুমে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে উপজেলার সিংগাবরুনা ও কাকিলাকুড়া ইউনিয়নের বাবেলাকোনা আদিবাসি উচ্চ বিদ্যালয়, মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসা, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় ও গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয় থেকে মোট ৩০ জন পিয়ার এডুকেটর অংশ গ্রহণ করে। ২৩ জানুয়ারী সকালে এডিপি হল রুমে এডিপি ব্যবস'াপক অরবিন্দ এস গমেজ ৩দিন ব্যাপি এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। সেশন পরিচালনা করেন এডিপি’র শিক্ষা প্রকল্প কর্মকর্তা নম্রতা হাউই, অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হক সোহাগ ও ফুলপুর এডিপি ব্যবস'াপক হর্ডজিন রড্রিক্স।
