যমুনা সারকারখানায় ৩ মে.টন সালফিউরিক অ্যাসিডসহ আটক ১

G M Fatiul Hafiz Babu


শোয়েব হোসেন :
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা থেকে ৩ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড পাচারের সময় শনিবার দুপুরে আনোয়ার হোসেন(৩০) নামে ট্যাংক লড়ির চালককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, কারখানায় সার উৎপাদন কাজের জন্য ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ট্যাংক লড়িতে বহন করে  ২৪ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড নিয়ে আসা হয়েছিলো। কিন্তু ২১ মেট্রিক টন সার কারখারায় আনলোড করে বাকী ৩ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড নিয়ে শনিবার দুপুরে ট্যাংক লড়িটি কারখানা থেকে বের হয়ে যাচ্ছিলো। এ সময় যমুনা সারকারখানা গেটে কর্মরত নিরাপত্তাকর্মীরা সালফিউরিক অ্যাসিডসহ লড়ির চালক আনোয়ার হোসেনকে আটক করে। পরে লড়িসহ লড়ির চালককে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।   

জামালপুরের সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিল্লাল উদ্দিন জানিয়েছেন, লড়ি চালক আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান