ধাতব মুদ্রা জমা না নিলে জরিমানা

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  কোনো ব্যাংক কারো কাছ থেকে ধাতব মুদ্রা জমা না নিলে সেই ব্যাংককে জরিমানা করা হবে। সোমবার এ ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ।
 
জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘বিভিন্ন পত্র-পত্রিকা, ব্যক্তিগত অভিযোগপত্র এবং ফোনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ হতে প্রতিভাত হয় যে, তফসিলি ব্যাংকের শাখাগুলো অনেক ক্ষেত্রে তাদের গ্রাহকের নিকট থেকে ধাতব মুদ্রা যথাযথভাবে গ্রহণ করছে না। ফলে ধাতব মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন, যা তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে।’
 
এজন্য সব তফসিলি ব্যাংককে গ্রাহকের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো ধাতব মুদ্রা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘নির্দেশনা লঙ্ঘিত হলে এবং এ বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় অর্থদণ্ড আরোপ করা হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top