প্রেমিকের নাম বলে ছেলে ফ্যানদের হতাশ করতে চাই না: নুসরাত ফারিয়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আমি আমার প্রেমের ব্যাপারে খুব স্পষ্ট। এসব রাখঢাক রাখার ভেতরে আমি নাই! আমার বয়ফ্রেন্ড আছে। হ্যা গতবছর কিংবা তারও আগের বছর থেকে সে একজনই। সে একজন কর্পোরেট পার্সোনালিটি।’ নিজের প্রেমের সম্পর্ক প্রসঙ্গে এভাবেই অকপটে বললেন সময়ের ব্যস্ত চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়া।

এছাড়া প্রডাকশন হাউজের সাথে তার কোনো দীর্ঘমেয়াদী চুক্তি আছে কি-না এমন প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘না আমিই একমাত্র ফ্রি বার্ড। কারণ কারো কাছে চুক্তি করে আমি আমার স্বাধীনতা বিক্রি করিনি।’

উল্লেখ্য, হিরো ৪২০ নামে একটি চলচ্চিত্রে কলকাতার উঠতি হিরো ওম ও রিয়া সেনের সাথে কাজ করেছেন তিনি। ছবিটি আসছে ভ্যালেন্টাইনে রিলিজ হবে। মাত্র কিছুদিন আগে ছবিটির শুটিং এর কাজ শেষ হলো।

এই ছবিটি নিয়ে ফারিয়া বলেন, ‘এই ছবিটি ফুল অব এন্টারটেইনমেন্ট। আমার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম টার্নিং ছবি এটি। তবে ফারিয়া তার আগামী চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘আপাতত আমার এখনকার স্ট্যান্ডার্ডের নীচের কোনো ছবিতে কাস্ট হতে চাই না। আমি মনে করি, আমার অনেক সময় আরো পড়ে আছে। তাই এখনই অস্থির হবার কিছু নেই। তবে যা পেয়েছি নিজের নিষ্ঠা আর পরিশ্রমে সেরাটাই অর্জন করেছি। তাই অন্য অনেকের মতো আমার কোনো গডফাদারের কাছে বিশেষ কৃতজ্ঞতা নেই। এটা অনেক বড় স্বস্তির বিষয়।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top