হাদিদের মোবাইলে কি করছেন জায়েন মালিক?

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  গায়ক জায়েন মালিকের সঙ্গে নিজের সম্পর্কে কথা মুখে স্বীকার না করলেও এবার বোধহয় আর ঢেকে রাখতে পারছেন না মডেল গিগি হাদিদ। তাদের দুইজনার মধ্যে যে কিছু একটা আছে সেটি প্রকাশ করেছে হাইদিদের মোবাইল ফোন।
 
ই-অনলাইনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী এই মডেলকে কিছুদিন আগে চালর্স দে গাউল্লে বিমানবন্দরে দেখা গিয়েছিল। তবে তার স্টাইলের জন্য নয়, মোবাইল ফোনের ওয়ালপেপার দৃষ্টি আকর্ষণ করেছিল সবার।
 
২৩ বছর বয়সী গায়কের ছবি হাদিদের মোবাইলের ওয়াল পেপারে দেখা গিয়েছিল। তবে এটি জানা যায়নি মালিক নাকি হাদিদের ইচ্ছাতে এই ওয়ালপেপার দেয়া হয়েছে।
 
গত নভেম্বরের মালিক ও হাদিদের প্রেমের গুঞ্জণ ওঠার পর দুইজনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। তবে তাদের কেউই মুখ প্রেমের বিষয়টি সরাসরি স্বীকার করেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান