থ্রিডি’তে দেখা যাবে ফেসবুক টাইমলাইন

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  খুব শিগগিরই ‘থ্রিডি টাচ’ নামে একটি বিশেষ ফিচার চালু হতে চলেছে ফেসবুকে। ফিচারটি যোগ হলে ফেসবুক টাইমলাইন থ্রিডি-তে দেখতে পাবেন ব্যবহারকারীরা।
 
টেক ক্রাঞ্চের বরাত দিয়ে দ্যা হিন্দু জানিয়েছে, কোনো লিঙ্ক বা প্রোফাইল দেখতে সোয়াইপ করে একটি পেজ থেকে অন্য পেজ বা লিঙ্কে যেতে হয়। কিন্তু এই থ্রিডি টাচ চালু হলে একটি পেজে থাকা অবস্থাতেই অন্য লিঙ্ক, প্রোফাইল, ফটো, কভার ফটো, প্রোফাইল পিকচার, ইভেন্ট সবকিছুই দেখা যাবে। অর্থাৎ ইউজার তার নিজের প্রোফাইল বা টাইমলাইনে থাকা অবস্থাতেই অন্য পেজ বা লিঙ্ক দেখতে পারবেন।
 
এই বিশেষ সুবিধাটি শুধু আইফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। নতুন একটি আইওএস অ্যাপের মাধ্যমে এই বিশেষ সেবা চালু করতে চলেছে ফেসবুক।
 
প্রাথমিক অবস্থায় ফিচারটির বেটা সংস্করণ চালু হবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য। পরে তা উন্মুক্ত করা হবে সকল ব্যবহারকারীদের জন্য।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান