দেশে ১৩ কোটির বেশি সিম চালু রয়েছে : তারানা হালিম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি মোবাইল কোম্পানির ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম বৈধভাবে চালু রয়েছে।
 
সোমবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বৈধভাবে চালুকৃত সিমের মধ্যে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেডের ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৬০টি, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৪১ লাখ ৪২ হাজার ৪১০টি বৈধ সিম রয়েছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান