‘গাইবান্ধায় ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত’’

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: 

২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারী, বেসরকারী, স্বায়িত্বশাসিত প্রতিটি প্রতিষ্ঠানে একযোগে ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় স্ব-স্ব প্রতিষ্ঠানে একজন ফোকাল পয়েন্ট কর্তৃক ঘোষিত সংকেত অনুযায়ী যে সেখানে থাকুক না কেন সবাইকে খোলা জায়গায় অবস্থান নিতে বলা হয়। এরপর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সকলকে ভূমিকম্পে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। সেই লক্ষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়েও ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। তিনি মহড়া অংশগ্রহণকারীদের উদ্দ্যেশে বলেন, বন্যা, খরা, ঘুর্ণিঝড়, জলোচ্ছাস, নদী ভাঙ্গন, শৈত্যপ্রবাহ, টের্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্পের কোন পূর্বাভাস থাকে না ফলে অনেকেই আতঙ্কিত ও কিংকর্ত্যব্যবিমূঢ় হয়ে পড়ে এবং দুর্ঘটনায় পতিত হয়। তিনি আরো বলেন, এসময় কিছু সতর্কতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ লাঘব করা সম্ভব হবে। মহড়ায় অংশগ্রহণকারী সকলকেই তাদের পরিবারের সদস্যদেরকেও ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন করার জন্য তিনি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আয়ুব আলী, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিমু আক্তারসহ অন্যান্য কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।
মহড়া শেষে ভূমিকম্পে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান