জালিয়াতিতে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

Unknown
সেবা ডেস্ক:  প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের পক্ষে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাকে। রবিবার সকালে এ মামলা দায়ের করা হয়। 
শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, তারানা হালিমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী জয় দেব নন্দি বাদি হয়ে এ মামলা করেছেন।  
মামলার এজাহারে বলা হয়, তারানা হালিম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। তার নাম, পদবি ও সই জাল করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানা কর্মসূচির নামে অরুণ সরকার রানা চাঁদা আদায় করেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান