জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় স'ানীয় জনগণের সমস্যা  ও তার প্রতিকার নিয়ে ওপেন হাউজ ডে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা হামিদুর রহমান।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে তে এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান, প্রবীন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল হামিদ, প্রধান শিক্ষক ওমর আল ফারুক, সাবেক যুব নেতা নজরুল ইসলাম সওদাগর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মহিলা এমবাসেডর কাজল রেখা বেগম প্রমুখ।
উন্মুক্ত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে স্প্রিড বেকার, যানজট নিরসনে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়, মধ্যবাজার পানহাটি মোড় , মালিবাগ মোড়ে ট্রাফিক পুলিশের ব্যবস'া, বকশীগঞ্জ সরকারি গণগ্রন'াগারে বখাটেদের আনাগোনা ঠেকাতে পুলিশের নজরদারি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান