সেবা ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার টেংরাখালি মোড়ে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-খোরশেদ আলম (২০), শাহীন মিয়া (২২) ও আসমত আলী (২১)। আহতের পরিচয় জানা যায়নি। তবে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী থানার ওসি ফসিউর রহমান বলেন, মধুটিলা ইকোপার্ক থেকে বনভোজন শেষে শুক্রবার সন্ধ্যায় চার যুবক একটি মোটরসাইকেলে করে বকশীগঞ্জ গ্রামের বাড়ি ফিরছিল। পথে রাজনগর ইউনিয়নের টেংরাখালি মোড়ে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই যুবকদের মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি বাসের নীচে চাপা পড়লে ঘটনাস'লেই মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত ও আরেকজন আহত হয়। সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধারের জন্য ঘটনাস'লে অফিসার পাঠানো হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।