বকশীগঞ্জে মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবসায়ীদের সঙ্গে অতিরিক্ত আইজিপির মতবিনিময়

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জে মাদক দ্রব্য নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতিবিনিময় করেছেন বকশীগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোখলেসুর রহমান (পান্না)।
বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায়  ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর। বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত ওই মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান (পান্না)।
এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেল এএসপি তানভির আহমেদ, সমাজ সেবক হামিদুর রহমান, বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহ, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আফসার আলী, ব্যবসায়ী আওরঙ্গজেব সওদাগর, নজরুল ইসলাম সওদাগর, হাসানুজ্জামান পলাশ প্রমুখ। 
এতে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কালী মন্দিরের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ কেন্দ্রীয় কালি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত আইজিপি। অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপজেলা হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ কর্মকারের সভাপতিত্বে
হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. সিদ্ধেসর সাহা সহ সকল নেতৃবৃন্দ এসময় উপসি'ত ছিলেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান